ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১৮৯৮

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 10

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১৮৯৮

আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬