ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 20

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে বলেন, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্যবশত, ওই সময় গাড়িটিতে কেউ ছিলেন না। শিল্পী আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কেউ হতাহত না হলেও, গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি এই সংগীতশিল্পী। এমনকি তিনি নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালালেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট সময় : ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬