ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১ লাখ ৭৫ হাজার টন গম

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 24

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম ইতোমধ্যেই এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১ লাখ ৭৫ হাজার টন গম

আপডেট সময় : ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬