সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেন মেঘনা আলম
- আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 23
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মেঘনা আলম বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানান, জনগণের সমর্থন নিয়ে জনগণের সেবা করার উদ্দেশ্যে তিনি শূন্য ঘোষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, বিএনপির দলীয় মনোনয়ন পেতে প্রায় ৭০ জন নারী নেত্রী ও সাবেক সংসদ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।




























