একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
- আপডেট সময় : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 13
সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২১০ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮০ হাজার ২ জন।




























