ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 13
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির পঞ্চম বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ।
সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সংশোধনীও শেয়ারহোল্ডারদের অনুমোদন পায়।
বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। মূলধন বৃদ্ধির পর তা একই অভিহিত মূল্যের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।
সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ।































