বিশ্বব্যাংক-আইএমএফের কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
- আপডেট সময় : ১১:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 20
অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপ সামাল দিতে আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছ থেকে মোট সাড়ে ১৪ বিলিয়ন ডলার ঋণ ও অতিরিক্ত অর্থায়ন চায় বাংলাদেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে আগামী তিন বছরে বিশ্বব্যাংকের নিয়মিত সহায়তার বাইরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার এবং আইএমএফের কাছে নতুন ঋণ কর্মসূচির আওতায় সাড়ে ৪ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থানরত বাংলাদেশ প্রতিনিধিদল এ অর্থায়ন নিয়ে আলোচনা করছে। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ, ঋণের শর্ত এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা শেষে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সহযোগিতার বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বাড়তি অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (চায়না এক্সিম ব্যাংক) বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বাড়তি অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (চায়না এক্সিম ব্যাংক) বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব বিষয়ে সাংবাদিকদের জানান।
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার
আগামী তিন বছরে বিশ্বব্যাংকের নিয়মিত অর্থায়নের বাইরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপ মোকাবিলায় এই অর্থায়ন চাওয়া হয়েছে।
গত ১৩ অক্টোবর ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিজার্দের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।




























