ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা যন্ত্রাংশে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি-ইসরায়েল

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 27

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এবার আরও শক্তিশালী ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে পাঠানো বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এমন সব মিসাইল তৈরির চেষ্টা চলছে, যা দিয়ে সরাসরি সৌদি আরব ও ইসরাইলে হামলা চালানো সম্ভব।

যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র ও এর সরবরাহ চেইন নিয়ে কাজ করা গবেষণা সংস্থা ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’ (সিএআর)-এর এক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

জানা গেছে, তৈরি হতে যাওয়া এই অস্ত্রগুলো মূলত ইরানের তৈরি ‘খাইবার শেকান’ মিসাইলের আদলে তৈরি। এটি একটি অত্যন্ত নিখুঁত নিশানাভেদী ব্যালিস্টিক মিসাইল, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে অনায়াসেই দিক পরিবর্তন করতে পারে।

ইরানি এই ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি মিসাইলগুলো প্রায় ১ হাজার ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। ফলে এর আওতার মধ্যে চলে আসবে পুরো সৌদি আরব এবং ইসরাইল।

এমন এক সময়ে এই প্রযুক্তির বিস্তার ঘটল, যখন গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের ওপর হুথিদের হামলার মাত্রা অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের লাগাতার হামলা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে হুথিদের আচরণকে ‘খুবই বাজে’ বলে তীব্র সমালোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনা যন্ত্রাংশে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি-ইসরায়েল

আপডেট সময় : ০৯:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬