ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াতে যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 25

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দলও মোতায়েন করা হয়েছে।

নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধার অভিযান চলছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাওয়াতে যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

আপডেট সময় : ০৩:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬