ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের রাজস্ব আদায়ে ২৫,৪৯১ কোটি টাকা ঘাটতি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 12

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়েছে।

গত জুলাই ও আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৫৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৫৫ হাজার ৫৬২ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা কম হয়েছে রাজস্ব আদায়। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৫৫ শতাংশ আদায় করা গেছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সেপ্টেম্বর মাসের ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, এনবিআর প্রতি মাসে তাদের ওয়েবসাইটে সামগ্রিক রাজস্ব আদায় পরিস্থিতির হালনাগাদ তথ্যউপাত্ত প্রকাশ করে থাকে। তবে চলতি অর্থবছরের এ পর্যন্ত সার্বিক রাজস্ব আদায়ের কোনো তথ্যউপাত্ত প্রকাশ করেনি সংস্থাটি। এনবিআর থেকে সংগৃহীত তথ্যউপাত্তের ভিত্তিতে জিইডির প্রতিবেদনে রাজস্ব আদায় পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ১৭২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৩০১ কোটি টাকা। ফলে মাসটিতে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭১ কোটি টাকা। যদিও আগের বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ৭ দশমিক ৬০ শতাংশ।

প্রতিবেদন অনুসারে, আগস্টে লক্ষ্যমাত্রার তুলনায় আমদানি ও রপ্তানি শুল্ক আদায় কম হয়েছে দুই হাজার ৪১৯ কোটি টাকা। ভ্যাটের ক্ষেত্রে এটি ছয় হাজার ৭৬২ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করে তিন হাজার ৬৮৯ কোটি টাকা। জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় মাস রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। এ পরিস্থিতিতে কর আদায় বাড়াতে নিয়মকানুন বাস্তবায়নে জোর দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে এনবিআরকে ছয় লাখ চার হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন তিন মাস পর পর দেওয়ার নিয়ম চালু করার কারণে এ খাত থেকে রাজস্ব আদায়ে ধীরগতি দেখা দেয়। এর প্রভাব পড়েছে সার্বিক রাজস্ব আদায়ে। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাসিক ভ্যাট রিটার্ন ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনবিআরের রাজস্ব আদায়ে ২৫,৪৯১ কোটি টাকা ঘাটতি

আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬