ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ প্রবাসী বাংলাদেশি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 24

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ঢাকায় সৌদিগামী অন্তত ৫০টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ৫ হাজারের বেশি যাত্রী। রিয়াদ ও জেদ্দার পর সোমবার নিরাপত্তার কারণে দাম্মাম রুটেও বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেও অনেকে ফিরতে পারছেন না সৌদি আরবে। অন্যদিকে, রিয়াদে আটকে পড়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজারো যাত্রী। কবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ৫ হাজারের বেশি যাত্রী ও অর্ধশতাধিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার বেবিচকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে বাংলাদেশ থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট ফ্লাইট উভয়ই বিঘ্নিত হয়েছে।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি, রিয়াদ এয়ারওয়েজের ৩টি নিয়ে মোট ১২টি সরাসরি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাই দুবাইয়ের ৫টি নিয়ে মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

সব মিলিয়ে মোট ক্ষতিগ্রস্ত ফ্লাইট ৫১টি, যার মধ্যে ১২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট। মোট ক্ষতিগ্রস্ত যাত্রী ৫ হাজার ৪১৮ জন।

নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি সম্পর্কে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে।

এর আগে দাম্মাম বিমানবন্দর সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় রবিবারও একই ফ্লাইটের যাত্রায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে যাত্রার সময় কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএমএম) কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনায় নিয়ে বিজি-৩৪৯ বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

পরে বিজি-৩৫০ ফ্লাইটটি দাম্মাম থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটির সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

আকস্মিকভাবে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী জানান, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে কর্মস্থলে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা বিমানবন্দরে এসেছিলেন। সেখানে আসার পর সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইট বাতিলের খবর পান তারা।

যাত্রীদের অনেকে দেশের বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চল থেকে বিমানবন্দরে এসেছিলেন। তাদের সঙ্গে বিদায় জানাতে স্বজনেরাও বিমানবন্দরে আসেন। ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের পাশাপাশি তাদের স্বজনদেরও ভোগান্তিতে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ প্রবাসী বাংলাদেশি

আপডেট সময় : ০৭:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬