ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, গভর্নর শাসন জারি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 11

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতাসীন প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। এর ফলে ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা প্রদেশটির প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হয়ে গেছে।

আজ রোববার পাকিস্তানের সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে প্রদেশটিতে গভর্নরের শাসন জারি হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।

শাহবাজ শরিফের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এ সময় সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে সরে থাকার’ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে পিটিআইয়ের নেতা-কর্মীরা গত ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়া থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেন। শনিবার ছিল এই কর্মসূচির সপ্তম দিন। লংমার্চ এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই রয়েছে।

পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান বিরোধের মধ্যে শনিবার প্রেসিডেন্ট ভবনে আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকের পর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়।

তবে পিটিআই সতর্ক করে বলেছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন প্রদেশটির সমস্যার সমাধান করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, গভর্নর শাসন জারি

আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬