ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৪

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 28

গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর গ্রামে বিকাশ এজেন্টের ম্যানেজারকে গুলি করে একটি প্রাইভেটকার থেকে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এ সময় একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বিকাশ এজেন্টের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রাইভেটকারে থাকা প্রায় তিন কোটি টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, “বিষয়টি আমরা দেখছি। পরবর্তী সময়ে কী হয়, তা জানানো হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৪

আপডেট সময় : ১১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬