ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মিরপুরে শতাধিক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 34

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭৩টি মামলা হয়েছে।

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৫, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৬০, মিরপুরে ১১৪, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মিরপুরে শতাধিক

আপডেট সময় : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬