ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় থাকবে না ১০ ঘণ্টা গ্যাস

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 23

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকেরা গ্যাস পাবেন না। কল্যাণপুর থেকে মিরপুর-১ নম্বরগামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির মধ্যে থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর যেসব এলাকায় থাকবে না ১০ ঘণ্টা গ্যাস

আপডেট সময় : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬