ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, সবাই ঢাকায়

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 13

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকায় চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪৬৩ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, সবাই ঢাকায়

আপডেট সময় : ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬