সংবাদ শিরোনাম ::
কড়া নিরাপত্তায় রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়ামের চালান
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 14
সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করেছে জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি বিশেষ লরিতে করে এই তেজস্ক্রিয় জ্বালানি রূপপুরে নেওয়া হচ্ছে।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে গাড়িবহরটি পাবনার রূপপুরের উদ্দেশে রওনা দেয়। পরিবহনকালে নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই নতুন জ্বালানি বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমান অবতরণের পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA




























