ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ‘ফ্যাসিবাদী ’ শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক ইমরান খানের ছেলের

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

পাকিস্তানে বিরোধী দলের নির্ধারিত মহাসমাবেশ ও লং মার্চকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বজন ও দলীয় কর্মীদের ওপর ‘নজিরবিহীন দমনপীড়নের’ তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।

দেশটির ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান খান সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডিন্টকে বলেন, “মধ্যরাতে কোনো কারণ ছাড়াই পরিবারের নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। এটা পাকিস্তানে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলার সুস্পষ্ট প্রমাণ।”

রোববারের লং মার্চ ঠেকানোর অজুহাতে সম্প্রতি লাহোরে ইমরান খানের তিন বোন- আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ বেশ কয়েকজন আত্মীয় এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের শত শত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পাঞ্জাব পাবলিক অর্ডার রক্ষাসংক্রান্ত এমপিও আইনের আওতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে কারাগারে ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাকে ‘অমানবিক ও অবৈধ’ বলে বর্ণনা করেন সুলেমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে ‘ফ্যাসিবাদী ’ শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক ইমরান খানের ছেলের

আপডেট সময় : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬