ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।

স্থানীয় সময় আজ রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এই অভিযান চালান। অভিযানে আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের আট, ইন্দোনেশিয়ার সাত, পাকিস্তানের সাত, ভারতের ছয়, চীনের তিন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান, বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকেরই বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি রয়েছে। তবে এবারের অভিযানে আড়াই হাজারের বেশি বিদেশিকে জিজ্ঞাসাবাদ শেষে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের যথাযথ তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬