ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজ জয়

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল টেস্ট সিরিজে হারলেও জিতেছে ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকা পচেফস্ট্রুমে শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জয়ে সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজটি ৩ ম্যাচের হলেও প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।

১৮২ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে জয়ের অর্ধেক কাজটা সেরে রেখেছিলেন বোলাররাই। দুই স্পিনার রিশাদ হোসেন (৪/৪৫) ও আল ইসলামের (৩/৩৫) দুর্বোধ্য স্পিনে মার্ককুইস অ্যাকারমান (৫৪) ও ইমরান মানাক (৪৩) ছাড়া আর কোনো ব্যাটাররা সুবিধা করতে পারেননি। পরে লক্ষ্য তাড়ায় এসে দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম ৯২ রানে জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন।

৫৩ বলে ৬১ করেন সাইফ। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। আর ৬টি চার ও ১টি ছয়ে ৭৭ বলে নাঈম করেন ৬০ রান।

এই জুটি ছিন্ন হওয়ার পর আরও ৪ উইকেট হারালেও লক্ষ্য ছোট হওয়ায় ১০২ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষের কাইল সিমন্স বল হাতে নেন ৩ উইকেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজ জয়

আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬