ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেস ফাইল করেই ভেনিস ছাড়ার ঘোষণা বাঁধনের

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ভেনিস ছাড়বেন না বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরের পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। বাঁধন বলেন, হামলার ঘটনায় তিনি ভেঙে পড়েননি এবং তাঁকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

বাঁধন জানান, হামলার পর স্থানীয় পুলিশ তাঁকে নিরাপদ একটি স্থানে নিয়ে যায়। পরে ইতালিতে বাংলাদেশ দূতাবাস থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাসের কর্মকর্তারা তাঁর সঙ্গে থানায় গিয়ে মামলার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, তাঁর কাছে ঘটনার বিভিন্ন প্রমাণ রয়েছে এবং এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁর দাবি, ভেনিসে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হেনস্তা করা হয়েছে। বিশেষ করে তাঁর ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বাঁধন বলেন, নিজের ওপর হামলার চেয়েও ভাই ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানির ঘটনায় তিনি বেশি ক্ষুব্ধ। তাঁর ভাষায়, ছোট শিশুসহ পরিবারের সদস্যদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত ন্যক্কারজনক।

হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না জানিয়ে বাঁধন বলেন, “কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।”

এদিকে, হামলার পর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ফোন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাঁর খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন বলে জানান বাঁধন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিপদের সময় দেশের মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছে—এ কারণে তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি মনে করেন।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিতে গিয়েছিলেন বাঁধন। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বের হওয়ার পরই হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়।

ঘটনার পর বাঁধন স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘটনার আইনি প্রতিকার না পাওয়া পর্যন্ত তিনি পিছিয়ে যাবেন না। মামলা করে ঘটনার শেষ দেখে তবেই ভেনিস ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেস ফাইল করেই ভেনিস ছাড়ার ঘোষণা বাঁধনের

আপডেট সময় : ১১:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬