ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিনেই টার্মিনালটি ব্যবহার করে ২০টি প্লেন চলাচল করবে। তবে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হতে আগামী বছরের মে পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিমান।

বিমানমন্ত্রী আরো বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিনেই অন্তত ২০টি প্লেন চলাচলের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম শুরু হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ নেওয়া হয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছ থেকে ঋণ হিসেবে।

তিন বছর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬