ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে লাল কার্ড দেখিয়েছেন ছাত্রদলের এক নেতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহর মিরসরাই এলাকায় প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বসে লাল কার্ড প্রদর্শন করেন তৌহিদুল ইসলাম নিশান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য।

পরে নিজের ফেসবুক আইডিতে ঘটনাটির ভিডিও প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ নিশানের প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

এ ঘটনায় নিশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬