ডিএনসিসির ৩৮ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আল আমিন
- আপডেট সময় : ১০:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 43
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে এখনো প্রাতিষ্ঠানিক কোনো তফসিল ঘোষণা কিংবা আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু হয়নি। তবে ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতি ও সাধারণ মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে আগাম গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রভাবশালী নেতা মো. আল আমীন।
বরিশাল বিভাগের কৃতি সন্তান মো. আল আমীন তৃণমূল থেকে উঠে আসা রাজপথের এক বিশ্বস্ত নেতৃত্ব। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বিগত সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বহুবার হামলা, মিথ্যা মামলা, জেল-জুলুম ও কঠোর রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে কোনো প্রতিকূলতাই তাকে সাধারণ মানুষের সেবা থেকে দূরে সরাতে পারেনি।
নির্বাচনী তফসিল ঘোষণা না হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের আমেজ পুরোপুরি শুরু না হলেও, মাঠে সক্রিয় রয়েছেন এই ছাত্রনেতা। তিনি ডিএনসিসির ৩৮ নং ওয়ার্ডের প্রতিটি অলি-গলি, এলাকা ও হাটে-বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দল-মত নির্বিশেষে সর্বস্তরের মেহনতী মানুষ ও ধর্মপ্রাণ নাগরিকদের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে দাঁড়িয়েছেন আল আমীন। এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা হলে স্বাভাবিকভাবেই প্রচার-প্রচারণার উৎসবমুখর আমেজ তৈরি হবে। তবে পদ-পদবি বা নির্বাচনের অপেক্ষায় না থেকে আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করি। আমি ৩৮ নং ওয়ার্ডবাসীর একজন নিঃস্বার্থ সেবক হিসেবে তাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও যুক্ত করেন, “বিগত দিনে জেল-জুলুম ও মামলা-হামলা সহ্য করেও রাজপথ ছেড়ে যাইনি। ৩৮ নং ওয়ার্ডের প্রতিটি শ্রমজীবী, মেহনতী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং দোয়াই আমার মূল চালিকাশক্তি। আগামীতে আনুষ্ঠানিক নির্বাচন শুরু হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
তফসিল ঘোষণার আগেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে যোগাযোগ রক্ষা করার ফলে ৩৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও তরুণদের মাঝে কেন্দ্রীয় এই ছাত্রনেতাকে ঘিরে বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।























