ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 19

নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা হামলার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।

সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পালটা হামলা চালায়। এরপরই তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আবারও উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন চলবে, তা বলা কঠিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬