বিশ্ববাজারে কমলো তেলের দাম
- আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 25
ইরান-কাতারের মধ্যে আসন্ন বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।
ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার কারণে তেলের বাজারে আশাবাদ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া তেল সরবরাহের সংকটও কিছুটা কমতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহণ হওয়ায়, এটি স্বাভাবিক হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
























