ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 20

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর তা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় সম্ভাব্য সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

শুক্রবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

বিজ্ঞপ্তিতে এর কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল। এতে বলা হয়, ২২ আগস্ট শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে অনুষ্ঠেয় ‘চেঞ্জ অব গার্ড’ বাতিল করা হয়েছে, কারণ ওই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়া হবে।

তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানের কথা উল্লেখ করা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সেটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

তবে কেন বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো, সে বিষয়ে নতুন বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ভারতে বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের রাষ্ট্রীয় সফরের সময় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়ে থাকে। সাধারণত ফোরকোর্টে এই আয়োজনে সামরিক আনুষ্ঠানিকতা, গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব থাকে।

মূল অনুষ্ঠানের আগে এর পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়। সফররত কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজনেরও প্রচলন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

আপডেট সময় : ০৪:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬