সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 8
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি প্রকাশ করা হয়।
গেজেটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ৬ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
























