ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 31

বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও প্রবেশদ্বারে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা ডিউটিরত অবস্থায় হঠাৎই গেটের সামনে বিকট শব্দ শুনতে পান। কাছে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। কারো মতে, অজ্ঞাত কেউ ককটেলটি সেখানে ফেলে রেখে গিয়েছিল অথবা আগে থেকেই পুঁতে রাখা অবস্থায় এটির বিস্ফোরণ ঘটে।

সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস। একই সঙ্গে কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একাধিক টিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত এলাকাটি পরিদর্শন করেন।

ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনও শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, যারা নাশকতা করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনও অপচেষ্টা প্রতিহত করতে জনগণ ও জাতীয়তাবাদী শক্তি মাঠে রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের সুরক্ষায় আদালত চত্বর ও এর আশপাশের পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬