ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত কোম্পানিটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

এজিএমে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসা ও আর্থিক কার্যক্রম নিয়ে মতামত দেন।

সভায় ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পর শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বিমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার পাশাপাশি সেবার মান উন্নয়ন ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কোম্পানিকে আরও শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রতিষ্ঠানে রূপ দিতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়।

এজিএমে পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, নাজিয়াত আলম, মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ), মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভা শেষে কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়িক সহযোগীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেনিথ ইসলামী লাইফের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬