ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 1

দেশে হাম ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ৩৫৯ জনের। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৯ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৪০ হাজার ১৯৯ জনের। এর মধ্যে হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৪ হাজার ২৫১ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৩৮৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ দেখা দিয়েছে ঢাকা বিভাগে, ৪৮৯ জনের। এ ছাড়া চট্টগ্রামে ২৪৭, সিলেটে ১৯৫, বরিশালে ১৪১, ময়মনসিংহে ১০২, খুলনায় ১০৪, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৬ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাম ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬