ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লটারিতে হবে সাব-রেজিস্ট্রার বদলি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 23

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ সংবাদ জানানো হয়েছে, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।

এতে বলা হয়, লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।
জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির এ কার্যক্রম চালু করা হচ্ছে।

এর আগে সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয়ে যেকোনও ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বিশেষভাবে উল্লেখ্য, বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই।

এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। প্রয়োজনে এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লটারিতে হবে সাব-রেজিস্ট্রার বদলি

আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬