ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আলী থানায় নতুন ওসি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই আদেশে আরও চার পরিদর্শককে রদবদল করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ডিএমপি পরিদর্শক (লাইনওআর) মোহাম্মদ আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশনস), ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশনস) সুব্রত দেবনাথকে উত্তরখান থানায়, মুগদা থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানায়, ডিএমপির পরিদর্শক (লাইনওআর) মমিনুল ইসলামকে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্য মালপত্র লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা, তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দারুস সালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহ আলী থানায় নতুন ওসি

আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬