ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম অবৈধ, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এসব প্ল্যাটফর্মে লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদানকারী ২২টি অবৈধ প্রতিষ্ঠান হলো- BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto, PipraPay।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর ৪(২) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করতে পারে না। যা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে ২২টি প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যারা লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদান করছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষিতে এরূপ লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর কার্যক্রম পরিচালনা ও অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম অবৈধ, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬