ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯ জন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৮ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০০৭ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪৫২ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৮ জন।

এ ছাড়া চট্টগ্রামে ৮৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯ জন

আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬