ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারো বাড়ল তেলের দাম

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর। সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে-এমন আশঙ্কাই আপাতত তেলের বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়েছে।

এতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯১ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এ ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সংঘাতের প্রভাবে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে প্রভাব বিস্তার করছে।

যদিও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তারপরও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যদি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এবং সরবরাহ পরিস্থিতির ওপর সংঘাতের প্রভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববাজারে আবারো বাড়ল তেলের দাম

আপডেট সময় : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬